1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 28, 2026, 9:01 am
Title :
রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন। 

বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান আর নেই

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 167 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

 

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন।

 

শেখ লুৎফর রহমানের ছেলে, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শান্ত বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বুধবার বাদ এশা মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

 

বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান মুক্তিযুদ্ধকালীন সময় থেকে দেশের রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন এবং দলীয় রাজনীতিতে একজন প্রভাবশালী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

 

এর আগে ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট