1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:15 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে, উঠানে বসে কাঁদছে মা!

Reporter Name
  • Update Time : Wednesday, October 16, 2024,
  • 360 Time View

বুলবুল হাসান : পাবনা জেলা প্রতিনিধি :

বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তার একমাত্র সন্তান শাহ আলম। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে। এদিকে বৃদ্ধা মা বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ফেলছেন। এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে ।

স্থানীয় এলাকাবাসী জানান , বৃদ্ধা সাহিদা খাতুনের স্বামীর ভিটায় একটি ঘর আছে । অথচ ছেলে ও নাতিরা ঐ বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। তিনি বিগত দিনে মেয়ে মাহফুজার বাসায় অবস্থান করতেন। মঙ্গলবার যখন তিনি নিজ বাসায় ফেরার চেষ্টা করেন তখন ছেলে ও নাতিরা তাকে মেরে বাড়ি থেকে বেড় করে দেন।

বৃদ্ধা সাহিদা খাতুন জানান ছেলে বেটার বউ আর নাতিরা এর আগে আমাকে মেরে লাইনে ফেলে দিয়েছিল। আমার স্বামীর পেনশানের টাকা দিয়ে ঐ ঘর করা। সে ঘরে আমার জায়গা নেই। এ বয়সে কি কেউ স্বামীর ভিটা ছাড়তে চায়। তিনি আরও বলেন বাবারে আজ সারাটাদিন নামাজ নাই গোসল নাই বাইরে বসে আছি। আমার ছেলে আমাকে বহুবার মরেমের বের করে দেয়। এবার আমাকে মেরে ফেললেও আমি যাব না কোথাও।

ছেলে শাহ আলম জানান মা তার জমি মেয়েদের লিখে দিয়েছে সে তার মেয়ের বাড়িতে থাকবে। আমার বাড়িতে তার কোন জায়গা হবে না ।

সাঁথিয়া থানার পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই গাফ্ফার জানান, তাৎক্ষনিক ওই বৃদ্ধাকে পার্শ্ববর্তী তার মেয়ের বাড়িতে উঠিয়ে দিয়েছি। সন্ধায় তাদের কে থানায় আসতে বলেছি।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। বিষয়টি জানার পর তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট