1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 1:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বৃষ্টির দাপটে সমতায় শেষ ‘এ’ দলের সিরিজ।

Reporter Name
  • Update Time : Sunday, August 21, 2022,
  • 500 Time View

 

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে জিতলো বৃষ্টি। ফলে সমতায়ই শেষ হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজে একটি করে ম্যাচ জিতেছে তিন পক্ষই- ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল, বাংলাদেশ ‘এ’ দল ও বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আসেনি কোনো ফল।

 

শনিবার সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ দাঁড় করেছিল স্বাগতিক দল। জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ৬১ রান। পরে বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি, অমীমাংসিত থেকে যায় ম্যাচ ও সিরিজ।

 

ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা ক্যারিবীয় ‘এ’ দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন টেডি বিশপ। তরুণ বাঁহাতি ওপেনার তেজনারায়ণ চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ৩৬ রানের ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের সামনে সিরিজ জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩৯ রানের।

 

বল হাতে ১০ ওভারে ৫০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা। বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ৪৩ রানে নেন দুইটি উইকেট। এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাকিবুল হাসানের শিকার একটি করে উইকেট।

 

পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩ রানে আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাইম শেখ। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২ রান। মাত্র ৭ রানে দুই উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার মিলে গড়ে ৫১ রানের তৃতীয় উইকেট জুটি। মিঠুন ২০ রানে ফিরলে জুটি ভেঙে যায়।

 

শাহাদাত হোসেন দীপুকে সঙ্গে নিয়ে পরের যাত্রায় মন দেন সৌম্য। কিন্তু বৃষ্টির বাগড়ায় ১৫.৪ ওভারে বন্ধ হয়ে যায় খেলা। তখন ৪২ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন প্রথম দুই ম্যাচে হতাশ করা সৌম্য। ম্যাচে আর মাত্র ৪.২ ওভার খেলা হলেই বৃষ্টি আইনে ফল বের হয়ে যেতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট