1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 9:59 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কালিহাতী নাগরিক কমিটির দোয়া 

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026,
  • 284 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী : কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির কালিহাতীর উপজেলা গেট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। ১ জানুয়ারী অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক একেএম আব্দুল আওয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ রাজ্য, নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মতিন,রহিমা বেগম, উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন -জাসাস এর সাবেক সভাপতি সাইফুল কায়সার, উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সংগঠক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মনির হোসেন,ছাত্রদলের সাবেক নেতা লুৎফর রহমান লেলিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির জেলা সংগঠক, সিনিয়র সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসী।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট