1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:22 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

বেনাপোল বাজার স্বাভাবিক রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২টি প্রতিষ্ঠানকে জরিমানা।

Reporter Name
  • Update Time : Thursday, March 23, 2023,
  • 210 Time View

 

কামাল হেসেন.বেনাপোল প্রতিনিধি:- রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বেনাপোল বাজারে তদারকি চালাচ্ছে উপজেলা প্রশাসন । পৌরসভার বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় আশিক ষ্টোর ও জাহিদ স্টোর এই দুইটি প্রতিষ্ঠানকে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

 

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

 

বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল) বিকালে বেনাপোলের মুদিদোকান, কাঁচাবাজার ও ফল বাজারে অভিযান চালিয়ে বেশকিছু অভিযোগ পায় উপজেলা ভ্রাম্যমান আদালত। দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা না-থাকাসহ নানা অভিযোগে জরিমানা করা হয়।

 

 

শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, ‘আমরা সবসময়ই বলে আসছি যথাযথভাবে মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে। যারা এই নির্দেশনা মানেনি, তাদেরই শাস্তির আওতায় আনা হয়েছে।’ বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা।

 

ক্রেতারা বলেন, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাসজুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তাহলেই বাজার স্বাভাবিক থাকবে বলে বিশ্বাস তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট