1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:17 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক ই-গেইট উদ্বোধন করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Reporter Name
  • Update Time : Saturday, March 4, 2023,
  • 255 Time View

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ

আন্তর্জাতিক বেনাপোল স্থলবন্দর ইমগ্রেশনে উদ্বোধন করা হলো ইলেকট্রনিক ই-গেইট সিষ্টেম। মাত্র ১৮ সেকেন্ডে এই কার্যক্রম সম্পন্ন করে সিল মেরে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবে একজন পাসপোর্ট যাত্রী।

 

ম্যানুয়াল পদ্ধতির ঝামেলা না থাকায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা নিজেরাই। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি না থাকায় ই-পাসপোর্ট ব্যবহার করে সহজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।

 

শনিবার বিকাল ৫টায় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে ই-গেইট উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধন কালে মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট ও ই-গেটের মাধ্যমে ডিজিটালাইজড ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা পরিকল্পনা গ্রহন করেছেন। যাত্রীসেবা মানোন্নয়ন তথ্য দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সকল সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর এ সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বদা সচেষ্টা থাকবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রনালযের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহম্মেদ এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চোধুরী, বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম ও জেলা পুলিশ প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রমুখ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট