1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 8:57 am
Title :
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা

বেলকুচিতে আওয়ামী লীগ পূর্ণবাসনের চেষ্টা, সরকারি প্রোগ্রামে আওয়ামী লীগের উপদেষ্টা।

Reporter Name
  • Update Time : Thursday, August 14, 2025,
  • 136 Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ের সরকারি প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত উপস্থিতি ও অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।

দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থেকে বিরোধী মত দমন, সাধারণ মানুষকে হয়রানি ও নির্যাতনের ইতিহাস থাকা আওয়ামী লীগ এখন আবার সরকারি প্রোগ্রামের মাধ্যমে পুনঃপ্রবেশের চেষ্টা করছেন।

সম্প্রতি বেলকুচি উপজেলা সরকারি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমানকে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়,কিন্তু বেলকুচি উপজেলা অন্য অন্য দলের সিনিয়র নেতাদের ডাকা হয়নাই,এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে— যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন জনগণের স্বার্থ উপেক্ষা করে এসেছে, তারা কীভাবে প্রশাসনিক প্রোগ্রামে অতিথি হয়ে আসতে পারে?

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের ভূমিকা নিয়েও সমালোচনা চলছে। অভিযোগ, তিনি সরকারি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের জন্য নিয়মিত ‘ঠাঁই’ করে দিচ্ছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী। অনেকেই বলছেন, এই প্রক্রিয়া আসলে আওয়ামী লীগের ‘পূর্ণবাসন’ পরিকল্পনার অংশ।
যারা বছরের পর বছর সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, তাদের আবার সরকারি মঞ্চে তুলে দেওয়া আমাদের জন্য অপমানজনক।

এ নিয়ে এলাকায় রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।আওয়ামী লীগের রাজনৈতিক দলের প্রভাব বৃদ্ধি পেলে তা সামাজিক বিভাজন ও উত্তেজনা বাড়াতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় এবং জনগণের আস্থা হারিয়ে যায়। বেলকুচিতে যা ঘটছে, তা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট