1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 8:01 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

বেলকুচিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লক্ষীপুর পিড়ারচর চুড়ান্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, October 21, 2023,
  • 254 Time View

 

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে লক্ষীপুর পিরারচরে হাজারো দর্শকের মন মাতিয়ে বইঠার তালে তালে ছলাত ছলাত শব্দে গ্রামবাংলার ঐতিহাসিক চুড়ান্ত কোষা নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

এই নৌকা বাইচ দেখতে লক্ষীপুর পিরারচর হুরাসাগর নদীর দুই তীরে প্রায় ৫০ হাজার দর্শনার্থীর উপচেপরা ভীর লক্ষ করা যায়। নৌকা বাইচ দেখতে কেউ নৌকায় চড়ে কেউ গাছের ঢালে কেউবা কাধা মাটির পানিতে দাঁড়িয়ে এমনকি অনেক শিশুরা পানিতে নেমে সাতার কেটে নৌকার মাঝি ও বাইসালদের পানি ছিটিয়ে উৎসাহ দিয়ে আনন্দে মেতে উঠেছে। এই আনন্দমুখর পরিবেশে নৌকার মাঝিরা ভাটিয়ালি গান গেয়ে বাজনার তালে তালে রংবেরঙের সাজ সাজিয়ে আনন্দে উৎসাহিত করে দর্শকদের। কিছু সময়ের জন্য ছিল এটা একটা আনন্দ উৎসব।

শুক্রবার বিকেলে ২০শে অক্টোবর লক্ষীপুর পিরারচর সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ইউপি সদস্য বাবর সিরাজীর সঞ্চালনায় নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, ২ নং রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ সহ উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামীলীগ ও অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে বিজয়ী নৌকার মাঝির হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেলকুচি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট