1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:48 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

বেলকুচিতে চরমপন্থীদের পুনর্বাসন প্রকল্পের আওতায় এগ্রো কেয়ার সেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত –

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025,
  • 109 Time View

 

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় জমিসহ বিভিন্ন এগ্রো কেয়ার সেডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের গ্রাম উন্নয়ন সংস্থা’র হলরুমে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন করা হয়।

প্রকল্পটি বাস্তবায়ন করছেন “গ্রাম উন্নয়ন এগ্রো টেক” এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বেলকুচি উপজেলা প্রশাসন।

 

উক্ত প্রকল্পের আওতায় আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে জমি, ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড, অফিস সেডসহ মোট ৪৮টি গরু হস্তান্তর করা হয়।

 

এর মাধ্যমে চরমপন্থা পরিত্যাগকারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সমাজে পুনঃস্থাপনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মাদ নজরুল ইসলাম।

সভাপতিত্ব করেন , বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডাঃ একে এম আনোয়ারুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জনাব মাকসুদুল হাকিম, জেলা এনএসআই কর্মকর্তা, জনাব এ কে এম মনজুরে মওলা, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ, জনাব সুকান্ত ধর, উপজেলা কৃষি কর্মকর্তা বেলকুচি উপজেলা, মোঃ শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, (ওসি) বেলকুচি থানা ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দেবাশীষ কুমার ঘোষ।

 

এ সময়ে বক্তারা বলেন, “এই প্রকল্প আত্মসমর্পণকারী চরমপন্থীদের নতুন জীবনের পথে ফিরিয়ে আনার এক যুগান্তকারী উদ্যোগ। এখন তাদের দায়িত্ব হবে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে খামার পরিচালনা করে স্বাবলম্বী হওয়া।”

 

তারা আরও বলেন, “এই পুনর্বাসন কর্মসূচি কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি সমাজে স্থিতিশীলতা, শান্তি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

 

অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং ৬৭ জন আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য উপস্থিত ছিলেন।

 

বক্তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “চরমপন্থা পরিত্যাগ করে জীবিকা ও মর্যাদার নতুন পথে এগিয়ে যাওয়ার এই প্রকল্প সারাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট