1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:08 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বেলকুচিতে পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা।

Reporter Name
  • Update Time : Monday, July 17, 2023,
  • 494 Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশ যেতে না পেরে পরিবারের সাথে অভিমান করে হযরত আলী (২৫) নামের এক যুবক গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে ।

সোমবার (১৭ জুলাই) ভোর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। হযরত আলী ঐ গ্রামের মৃত বারেক মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, হযরত আলী বিদেশ যাবার ইচ্ছে পোষন করলে তার পরিবার থেকে পাসপোর্ট করে দেয়। কিছুদিন আগে তার বড় ভাইকে বিদেশে পাঠানোর কারণে অর্থনৈতিক অসচ্ছলতা দেখা দিলে তাকে ধৈর্য ধারণ করতে বলা হয়। এতে সে নারাজ হয়ে পরিবারের প্রতি অভিমান করে ভোর রাতে শয়ন ঘরের ধর্নার সাথে ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।
হযরত আলীর চাচা জানান, হযরত আলী খুবই ভালো ছেলে, সে কিছু দিন আগেও ঢাকা চাকুরী করতো। হটাৎ করেই সে বিদেশ যাওয়ার জন্য বলাবলি করতো আর তার কথাতেই পাসপোর্টও করা হয়েছে কিন্তু তারপরও এঘটনা কেন ঘটিয়েছে আমরা বুঝতে পারছি না। তবে এবিষয়ে আমাদের কারো প্রতি কোন অভিযোগ নেই।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান, বেলকুচি উপজেলার নাগগাঁতি গ্রামে পরিবারের সাথে অভিমান করে হযরত আলী নামের এক যুবক আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকার কারণে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে মুসলিম রীতি অনুযায়ী দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট