1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:36 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু। 

Reporter Name
  • Update Time : Sunday, July 16, 2023,
  • 303 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামে এক মহিলা শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ জুলাই) সকাল এগারোটার সময় বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণ পাড়া আবদীন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত আছিয়া উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী। স্থানীয় সুত্রে জানা যায়, আছিয়া দীর্ঘদিন ধরে ধুকুরিয়া বেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে সুতার নলির মেশিনে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় আজও কাজে এসে মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খায়রুল বাশার জানান, সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন নামের এক মহিলা শ্রমিকে মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট