1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 6:39 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বেলকুচিতে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : Saturday, August 5, 2023,
  • 262 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে বেলকুচি অডিটরিয়ামে ইউএনও আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, থানার ওসি খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রাং ও বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জিএস সেলিম সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে শহীদ শেখ কামালের প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, জাতির পিতা এদেশে স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামের পথ ধরেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন শেখ কামাল। তিনি সব সময় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট