1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:41 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বেলকুচি উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত –

Reporter Name
  • Update Time : Wednesday, October 8, 2025,
  • 161 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসী লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫,

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আফরিন জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছাঃ হাসনাৎ জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুসাবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, বেলকুচি থানা পুলিশ কর্মকর্তা সবুজ কুমার দেব, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এবং বাংলাদেশ প্রেসক্লাব, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কন্যাশিশু ও তাদের অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশগড়ার অগ্রনায়ক— সুতরাং তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা পরিহার করে উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কন্যাশিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, “কন্যাশিশু আমাদের অমূল্য সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বেলকুচি উপজেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট