1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:18 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তিন শিক্ষকের দুই পরীক্ষার্থী,সেই দুই পরীক্ষার্থী ফেল,জিপিএ- ৫ পায়নি কেউ।

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025,
  • 371 Time View

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় অবস্থিত
বেলকুচি উপজেলা সংলগ্ন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার ফলাফল ভয়াবহ বিপর্যয় ঘটেছে,মডেল কলেজের ২৮ বছরের সফলতা ২০২৫ সালে শেষ, চলতি বছরে পাশের চেয়ে ফেলের সংখ্যা দ্বিগুণ।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছরে ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৩১৬ জন মডেল ডিগ্রি কলেজের পরীক্ষার্থী এবছরে এইচ,এস,সি পরীক্ষায় অংশগ্রহণ করেন,৩১৬ জনের মধ্যে ৫৭ জন পাস করেছেন, ফলে কলেজটির মোট পাসের হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ০৪ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ও একাধিক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ কর বলেন ,বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্রে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, উল্লেখ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের পাসের হার ছিলো ৫০ থেকে ৫২ শতাংশ, চলতি বছরে পাসের হার মাত্র ১৮,০৪ ,শতাংশ অত্যন্ত খুব লজ্জার,বেলকুচি উপজেলার সকল কলেজের মধ্যে সর্বনিম্ন পাসের হার এই মডেল ডিগ্রি কলেজের,শিক্ষকদের দায়িত্বহীনতা ও ক্লাস না নেওয়ার কারণে এমন অবস্থা হয়েছে স্থানীয় ও অভিভাবক তাঁরা মনে করেন, অভিভাবকরা আরো বলেন ,দুঃখজনক বিষয় কমার্স, সাইন্স থেকে কেউ পাশ করতে পারেন নি, কমার্সের দুই শিক্ষার্থীর তিনজন শিক্ষক,সেই দুই পরীক্ষার্থী ফেল এটা কি ভাবা যায়,।তিন শিক্ষকের দুইশিক্ষার্থী ফেল করে,সাইন্সের ১২ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ফেল করেছে,।ভারপ্রাপ্ত অধ্যক্ষের অবহেলার কারণে এমন ফলাফল হয়েছে, পরীক্ষার্থীর অভিভাবকরা মনে করেন।

একাধিক শিক্ষার্থী বলেন কলেজে নিয়মিত ক্লাস হয় না,কলেজের পরিবেশ আগের মতো নেই,,দিন যাচ্ছে কলেজে লেখা পড়ার মান নষ্ট হচ্ছে,শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে সব সময়, কলেজের শিক্ষক-শিক্ষিকা সময় মতো ক্লাস নিতে আসেন না,কলেজের শিক্ষকরা বেশির ভাগ ভারপ্রাপ্ত অধ্যক্ষর অফিস রুমে বসে থাকেন,ক্লাস রুমে উপস্থিতি ছাত্র ছাত্রীর সংখ্যা কম থাকলে ক্লাস নেওয়ার জন্য অনহিয়া প্রকাশ করেন শিক্ষকরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন প্রতিবেদক কে জানান এ বছরে কলেজের ফলাফল ভালো হয় নি, ৩১৬ জন পরীক্ষার্থী এ-র মধ্যে ৫৭ জন পাস করেছেন, অধিকাংশ শিক্ষার্থীরা বই ক্রয় করেননি এবং, ঠিক মতো ক্লাসেও আসেন না, এমন ছাত্র ছাত্রীদের ধারায় ভালো ফলাফল করা সম্ভব না, আমার মনে হয় এই কলেজ থেকে দশজন পাস করলে আরো ভালো হতো, শিক্ষার্থীরা বুঝতে পারতো পড়ালেখা না কারলে পরীক্ষার ফলাফল কি হয়।

বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি আমিরুল ইসলাম খান আলিম তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা মদিনায় গমন করেছেন সেই জন্য প্রতিবেদনে সভাপতির সাক্ষাৎ নেওয়া সম্ভব হয় নি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট