1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:46 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মানুষের চাওয়া প্রাধান্য পাবে: দিল্লিতে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, September 6, 2022,
  • 486 Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষ করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি।

 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি এটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হবে এবং আমাদের মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে উন্নয়ন করা এবং আমাদের জনগণের মৌলিক চাহিদা পূরণ করা – যা আমরা করতে সক্ষম হবো। বন্ধুত্বের মাধ্যমে আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। সুতরাং, আমরা সবসময় এটিই করি।’

 

চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

 

 

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ (মঙ্গলবার) বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। শেখ হাসিনা সোমবার ভারতে তার চার দিনের সফর শুরু করেছেন।

 

নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন প্রধানমন্ত্রী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারও জিয়ারত করেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত ও বাংলাদেশ ভূমি ও সমুদ্রসীমার সীমানা নির্ধারণ, নিরাপত্তা, সংযোগ, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নয়াদিল্লিতে পৌঁছলে দেশটির বস্ত্র ও রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ তাকে স্বাগত জানান। শেখ হাসিনার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

 

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচ্যসূচির শীর্ষে থাকা বিষয়গুলো হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়ন, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।

 

এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখরের সঙ্গে দেখা করবেন।

 

২০২১ সালে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছরের মাইলফলক স্পর্শ করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম সফর।

 

গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও উদযাপন করা হয়।

 

২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেছিলেন। ২০১৫ সাল থেকে উভয় দেশের প্রধানমন্ত্রী ১২ বার বৈঠক করেছেন।

সূত্র : এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট