1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বোদায় ভবিষ্যৎ পথ নির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশীদের ভবিষ্যৎ পথ নির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশীদের ভবিষ্যৎ পথ নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

 

এসময় পাথরাজ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম, অধ্যাপক প্রবীর চন্দ্র, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট