1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 4:58 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বোদা পাক হানাদার মুক্ত দিবস পালিত

Reporter Name
  • Update Time : Thursday, December 1, 2022,
  • 256 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না” এ স্লোগানকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘বোদা পাক হানাদার মুক্ত দিবস’ পালিত হয়েছে।

 

১৯৭১ সালে ১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর কবল থেকে বোদাকে মুক্ত করেছিল বাংলার দামাল ছেলেরা। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বোদা একুশ স্মৃতি পাঠাগারের আয়োজনে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার লক্ষ্যে বোদা উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভসূচনা করেনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি। এর পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, উপজেলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী, অধ্যাপক প্রবীর চন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক হুসনে আরা বেগম, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শিলন, একুশ স্মৃতি পাঠাগারের সম্পাদক আবু নাসের মোহাম্মদ শহিদুল্লাহ রাসেল, এনজিও পরিচালক হারুন আর রশিদ, কবি মামুনুর রশীদ মামুন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক, বোদা একুশ স্মৃতি পাঠাগারের সদস্যসহ সর্বস্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং বীর শহীদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এছাড়াও সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুরে নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ ফরহাদ এর উপর কুইজ প্রতিযোগিতা। সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট