1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:41 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বোদা পৌরসভার নির্বাচন ২৯ ডিসেম্বর: তফসিল ঘোষণা।

Reporter Name
  • Update Time : Tuesday, November 8, 2022,
  • 276 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন কমিশন ভবনে বোদা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম গত সোমবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণাকালে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সবগুলো নির্বাচনে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষণ করা হবে।

২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পরে পরে রাস্তার মোড় ও চায়ের দোকানে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট