1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:26 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বোদা পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন আজাহার আলী 

Reporter Name
  • Update Time : Monday, November 28, 2022,
  • 232 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার মাঝি হলেন মো. আজাহার আলী। গত রবিবার রাতে আওয়ামীলীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করে ঘোষণা করে আওয়ামী লীগ।

 

মনোনয়ন বোর্ডের তালিকা ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোদা পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের মাঝি হয়েছেন বোদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী।

 

তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর। এ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে।

 

২০০১ সালে বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৬ বছর পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট