1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 3:03 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

ব্যাপক উৎসাহ–উদ্দীপনায় চাটমোহরে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 185 Time View

 

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতা:

মহান বিজয় দিবস উপলক্ষে চাটমোহর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পৌর সদরের বালুচর খেলার মাঠে শারীরিক কসরত ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন আয়োজন করা হয়। দিবসটির সমাপনী পর্বে সন্ধ্যায় উপজেলা পরিষদ কম্পাউন্ডে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট