1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 10:28 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ব্রাক্ষণবাড়ীয়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত জামি সভাপতি, বিজন সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2020,
  • 198 Time View

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন-২০২০ ইং এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি ও জাবেদ রহিম বিজন সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন – সিনিয়র সহসভাপতি পদে পীযুষ কান্তি আচার্য্য , সহসভাপতি পদে ইব্রাহিম খান শাহদাৎ, কোষাধ্যক্ষ সম্পাদক পদে নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক পদে মোঃ মুজিবুর রহমান ও সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী।
নির্বাচনে ১১ পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজনকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। বিজয়ীরা হলেন – যুগ্ম সাধারন সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু (দৈনিক ভোরের কাগজ), পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ (দৈনিক শেয়ার বিজ), সাধারন সদস্য পদে মোঃ মনির হোসেন (দৈনিক দেশ রূপান্তর) এবং সাধারন সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ (আলোকিত বাংলাদেশ)।
জেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেস ক্লাব নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ ও উৎসবমুখর ভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, চারটি পদে প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় চারজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট