1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:30 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

ব্রাহ্মণপাড়ায় বিজিবির অভিযানে পিকআপসহ ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ মোঃ রেজাউল করিম(ব্যুরো চীফ কুমিল্লা)

Reporter Name
  • Update Time : Monday, October 13, 2025,
  • 303 Time View

মোঃ রেজাউল করিম(ব্যুরো চীফ কুমিল্লা)

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে অভিযান চালায়। এসময় একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট