1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানের নায়ক এসআই জুয়েলের বিরুদ্ধে মিথ্যাচার — পেছনে সক্রিয় স্বার্থান্বেষী চক্র

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মো: তোফায়েল আহমেদ :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অসাধারণ ভূমিকা রেখে আলোচনায় এসেছেন পুলিশ কর্মকর্তা এসআই মেহেদী হাসান জুয়েল। তবে সম্প্রতি তার এই সাফল্যে ঈর্ষান্বিত এক শ্রেণির স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে চালাচ্ছে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার।

থানা সূত্রে জানা গেছে, এসআই জুয়েল দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে বিগত কয়েক মাসে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ অসংখ্য মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। স্থানীয়দের কাছে তিনি ইতোমধ্যে পরিচিত হয়েছেন “মাদক ব্যবসায়ীদের আতঙ্ক” হিসেবে।

কিন্তু সম্প্রতি একটি লাইসেন্সবিহীন ফেসবুক পেইজে তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ ও ভিত্তিহীন তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি। ধারণা করা হচ্ছে, এসব পোস্টের পেছনে রয়েছে মাদকচক্রের প্রভাবিত একটি মহল, যারা তার সাফল্যে ক্ষুব্ধ হয়ে এ ধরনের কর্মকাণ্ডে নেমেছে।

এ বিষয়ে এসআই মেহেদী হাসান জুয়েল বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করছি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আমার পেশাগত দায়িত্ব। যারা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, এসআই জুয়েল একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার কর্মকর্তা। তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলেন, যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের সুনাম নষ্টের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

স্থানীয়দের মতে, মাদক নির্মূলে এসআই জুয়েলের ভূমিকা অনন্য। অপপ্রচার চালিয়ে একজন দায়িত্বশীল ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাকে হেয় করার প্রচেষ্টা শুধু দুঃখজনক নয়, বরং সমাজের জন্যও ক্ষতিকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট