1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:52 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025,
  • 179 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত এক সালিশি-বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আমীর আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাঁতমণ্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমীর আলী ওই গ্রামের রফিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ঢাকার কেরানীগঞ্জে মহিদ আলীর ছেলে সুজন মিয়ার মালিকানাধীন ব্যাগ কারখানায় গিয়ে লাফিলুদ্দির ছেলে সাকিল এক কর্মচারীকে লাঞ্ছিত করে। ঘটনায় সুজন ও সাকিলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরবর্তী সময়ে সুজনের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তারা উভয়েই নিজ গ্রাম নাসিরনগরে ফিরে আসেন।

এদিকে ঘটনাটি মীমাংসার জন্য বুধবার বিকেলে দাঁতমণ্ডল গ্রামে সালিশ-বৈঠক বসা হয়। বৈঠক চলাকালে দু’পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে আহত হন আমীর আলী। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো: তানভীর আহমেদ জানান, ‘দু’পক্ষের সংঘর্ষে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট