1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 12:04 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ওয়ারেন্টের আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এএসআইসহ ৬ পুলিশ আহত

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025,
  • 177 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
বিজয়নগরে গ্রেফতারের পর পরোয়ানাভুক্ত এক আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার চালিয়েছে আসামীর স্বজনরা। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত উপ-পরিদর্শক (এএসআই) শেখ সাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামী। গতকাল রবিবার রাত ১২টায় বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এ এস আই শেখ সাদি তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির বাড়ি থেকে গ্রেফতার করে আসার সময় পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় এএসআই শেখ সাদি গুরুতর আহত হন। আহত সাদি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মিজানুর রহমান এর নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে অভিযান চালালে তার অনুসারিরা পুলিশের উপর হামলা চালায়। তবে আমরা আসামিকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট