1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:33 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ব্রেকিং নিউজ মাঈনউদ্দীন মিন্টু নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2020,
  • 282 Time View

সৌদি জাওয়াযাত কর্তৃপক্ষ আজ (০৭/০৯/২০২০) তাদের টুইটার একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে কয়েকটি বিষয় জানিয়েছে। সেগুলোর সরল বাংলা অনুবাদ নিম্নে দেয়া হলোঃ
? ০১। মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

?০২। আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

?০৩। মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

?০৪। যারা (সকল ধরণের কর্মী)এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

✈০৫। যারা (সকল ধরণের কর্মী) ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট