লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বড়লেখা থানার আয়োজনে থানার হলরুমে আয়োজিত এই নিরাপত্তা ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় ।
মাননীয় পুলিশ সুপার মহোদয় আসন্ন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এই ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব নবগোপাল দাসসহ বড়লেখা থানার অফিসার-ফোর্স এবং বড়লেখা উপজেলায় কর্মরত গ্রাম পুলিশবৃন্দ।