1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 7:18 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

ভবানীগঞ্জে ওয়ার্ড আ’লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 344 Time View

রাজশাহী প্রতিনিধি:

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে ভবানীগঞ্জ পৌরসভার ৪ এবং ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)বিকেলে প্রধান অতিথি হিসেবে দুই ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল মালেক মন্ডল।

৫নং ওয়ার্ডের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু। ভবানীগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে নির্বাচন অফিস উদ্বোধন ও কর্মীসভার আয়োজন করেন ভবানীগঞ্জ বণিক সমিতি।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, ৫নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, জাহাঙ্গীর আলম হেলাল, রিয়াজ উদ্দীন আহম্মেদ, সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদস্য জাহেদুর রহিম মিঠু, আক্তারুজ্জামান বুলবুল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক প্রভাষক জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যুবমহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সম্পাদক পারভীন আক্তার প্রমূখ।
অপরদিকে ৪ নং ওয়ার্ডেও দানগাছি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আব্দুল মালেক মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, সদস্য চেয়ারম্যান আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, ৪নং ওয়ার্ডের সভাপতি দোলাহার হোসেন দুলু, সাধারণ সম্পাদক অরুণ কুমার হালদার, সহ সভাপতি রোস্তম আলী, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জহুরুল ইসলাম বাবু প্রমূখ।
সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট