1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:43 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

ভবানীগঞ্জ মেয়রকে শিক্ষক সমিতি ও যুবলীগের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : Monday, January 18, 2021,
  • 500 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল মালেক মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগমারা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার সকালে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে সমিতির ভবানীগঞ্জস্থ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আব্দুল মালেক মণ্ডল। সমিতির সভাপতি হাবিবুর রহমান মটরের সভাপতিত্বে ও সহসভাপতি জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ এনামুল হকের প্রেসসচিব জিল্লুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মণ্ডল, কাউন্সিলর আব্দুল হান্নান, আলমগীর হোসেন।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ আলী সরকার, সমিতির যুগ্ম সম্পাদক আঃ বারিক মণ্ডল, প্রচার সম্পাদক ডিএম নাজমুল হক, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সিনিয়র সহসভাপতি সেলিনা খানম, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সদস্য ফরহাদ হোসেন, শহিদুযল ইসলাম, এমরান শেখ, আব্দুল মালেক. আঃ হামিদ, আঃ কুদ্দুস, মিজানুর রহমান, সেলিনা আফরোজ, উজ্জল হোসেন, আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচনের সময় শিক্ষকদের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষকেরাও সব সময় মেয়রের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অপরদিকে দুপুরে একই স্থানে যুবলীগের উদ্যোগে মেয়র আব্দুল মালেক মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের সঞ্চালনায় বিশেষ অতিথি থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আব্দুস সাত্তার, ঝিকড়ার সভাপতি মোশারফ হোসেন, হামিরকুৎসার শাহরেজা আলম ইমন, মাড়িয়ার সভাপতি আক্তার হোসেন, নাহিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান নাহিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট