1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:42 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ইসলামবিরোধী ছবিতে নায়ক দেব।

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 214 Time View

আবু ইউসুফ নিজস্ব প্রতিনিধি। সমালোচনার মুখে সরিয়ে নেয়া হলো টিজার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘কমান্ডো’ নিয়ে বিপাকে পড়েছেন ছবির প্রযোজক পরিচালক। এই ছবির মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। একই সঙ্গে ভারতের অংশের প্রযোজকও তিনি।

এদিকে শামীম আহমেদ রনি পরিচালিত ছবির ‘কমান্ডো’র টিজার মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। শেষ ছবির টিজারটি ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

টিজার প্রকাশের পর ছবিটি ইসলামবিরোধী বলে দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ছবিটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যম হিসেবে ভূমিকায় দেখছেন। তাদের মধ্যে মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ’র একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি দেবের কমান্ডো ছবিকে ইসলামবিরোধী বলে আখ্যা দিয়েছেন।

ছবির বাংলাদেশ অংশের প্রযোজক সেলিম খানের দাবি, ‘কমান্ডো ছবি ইসলামবিরোধী নয়। টিজারের একটি দৃশ্য দেখে বলে দেওয়া যায় না ছবির পুরো গল্প কী হবে। যারা টিজার দেখে কমান্ডো নিয়ে বিতর্ক তৈরি করছেন তাদের এ বিষয়ে ধৈর্য ধরা উচিত। আমি নিজেও একজন মুসলিম। ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমার নেই। এই ছবিতে বরং ইসলামের নানা গুণাবলীকে তুলে ধরা হয়েছে। ইসলাম শান্তির ধর্ম সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট