1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:27 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড়ের ৩টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Reporter Name
  • Update Time : Monday, November 7, 2022,
  • 492 Time View

 মোঃমাসুদ রানা, রামগড়( খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি সড়ক বিভাগ কর্তৃক নির্মিত জেলার বিভিন্ন সড়কে ১৮৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে ৪২টি পাকা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ই নভেম্বর ২০২২ সোমবার সকাল ১১টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে সারাদেশের ১০০টি সেতুর সঙ্গে খাগড়াছড়ি সড়ক বিভাগের ৪২টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাগড়াছড়ি জেলার ৪২টি সেতুর মধ্যে রামগড়ের ৩টি সেতু এই প্রকল্পের আওতায় আনা হয়েছ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি গণভবনে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। এটা আমাদের জন্য গর্বের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আকাঙ্খা নিয়ে দেশকে স্বাধীন করেছেন আমরা সে স্বপ্ন পুরন করতে কাজ করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সাশ্রয়ী ও মিতব্যায়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। শত সেতু উদ্বোধনকে ঐতিহাসিক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের উন্নয়নই আমাদের লক্ষ্য। এ সেতুগুলো নির্মানের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্বার উন্মোচিত হয়েছে। সেতুগুলো উদ্বোধনের মধ্য দিয়ে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি পাবে।

রামগড় সোনাইপুল বাজারে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,ইউএনও মোঃ ইখতিয়ার উদ্দীন(আরাফাত),পৌরমেয়র রফিকুল আলম (কামাল),ভাইসচেয়ারম্যান আনোয়ার ফারুক,মহিলা ভাইসচেয়ারম্যান হাসিনা বেগম,২নং পাতাছড়া ইউপিও চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর),ওসি মোঃমিজানুর রহমান সহ বিভিন্ন সরকারী দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি,ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট