1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 7:19 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ভ্রমন পিপাসুদের সুবিধার্থে ‘সোনারগাঁও ভ্রমণ গাইড’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, September 27, 2023,
  • 182 Time View

 

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘সোনারগাঁও ভ্রমণ গাইড ’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া। সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘সোনারগাঁও ভ্রমণ গাইড’ এর লেখক একেএম মুজ্জামিল হক। অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, এডভোকেট নূর জাহান, সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রর্দশন কর্মকর্তা একে এম আজাদ সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাগগণ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসলিনখ্যাত নগরী ও প্রাচীন রাজধানী সোনারগাঁও ইতিমধ্যে বিশ্ব কারুশিল্প শহরের মর্যাদা পেয়েছে। সোনারগাঁওয়ের সুনাম ও কৃতিত্ব আজ বিশ্ব দরবারে প্রতিষ্টিত। ইতিহাস ঐতিহ্যের সোনারগাঁও বাঙালীর গর্ব ও গৌরবের। বছরের ১০ লাখ পর্যটক সোনারগাঁওয়ে ভ্রমণে আসেন। শিকড়ের সন্ধানে কোটি মানুষের আবেগে অনুসন্ধানী দৃষ্টিতে লেখক এ ভ্রমণ গাইডে সোনারগাঁওয়ের পরিচিতি তুলে ধরেন। এ প্রকাশনাটি সবার কাছে সমাদৃত হবে বলে জানান বক্তারা। প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশ্বমানের স্থাপত্যের মেলবন্ধনে সোনারগাঁওকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এখন শুধুই সময়ের দাবি জানান তারা। তাছাড়া উপস্থিত সকলেই লেখককে কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট