1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:26 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

ভয়াবহ আগুনে পুরো বংগবাজার

Reporter Name
  • Update Time : Tuesday, April 4, 2023,
  • 532 Time View

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এত বিপুল সংখ্যক ইউনিট দিয়ে অগ্নিনির্বাপনের ঘটনা নজিরবিহীন। তাতেও মিলছে না কোনো স্বস্তির আপডেট। বরং আশেপাশের আরও ৪টি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। সেটি ঠেকাতেই সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলের মধ্যবর্তী পুকুর থেকে নেয়া হচ্ছে পানি।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে আগুনের সূত্রপাত। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। মার্কেটটিতে সহস্রাধিক কাপড়ের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বুঝতে পেরে ফায়ার সার্ভিস সদর দফতরের সব ক’টি ইউনিট কাজে নেমে পড়ে। খবর পাঠানো হয় ঢাকার সকল স্টেশনে। সবশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

 

 

ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত টিম। আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টিমও। অগ্নিনির্বাপনের ব্যবহার করা হচ্ছে একটি হেলিকপ্টারও।

 

বঙ্গবাজার মার্কেটের নিকটেই অবস্থিত ফায়ার সার্ভিসের সদর দফতর। বেলা সোয়া নয়টার দিকে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিস শুরুতেই বিষয়টি গুরুত্ব সহকারে নিলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঠেকানো যেত।

 

 

বিক্ষুব্ধ ব্যবসায়ীদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে ছুড়তে হয়েছে টিয়ারশেলও। বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।

 

 

এদিকে, নিকটে থাকা পুলিশ সদর দফতরেও ছড়িয়ে পড়েছে আগুনের ধোঁয়া। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।

 

 

প্রসঙ্গত, বঙ্গবাজারে আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান নামে তিনটি অংশ রয়েছে। রাজধানীর ব্যস্ততম এ মার্কেটে সব বয়সী নারী-পুরুষের সব রকমের পোশাক পাওয়া যায়। বঙ্গবাজারের ২১ হাজার ২৫০ বর্গফুট জায়গায় ছোট-বড় অন্তত ৪ হাজার দোকান রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট