1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 1:38 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

মণিরামপুরে ১৬ দলীয় নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, January 2, 2021,
  • 226 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সূস্থ দেহ সুন্দর মন’ এ শ্লোগানকে সামনে মণিরামপুরের সদর ইউনিয়নের জালঝাড়া এলাকায় ১৬ দলীয় নৈশ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জালঝাড়া যুব সংঘের আয়োজনে প্রথম বারের মত জালঝাড়া ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ব্যাডমিন্টন কোর্টে এ খেলা অনুষ্ঠিত হয়। জালঝাড়া ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন প্রবাশি ব্যবসায়ী আলী হোসেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী আলহাজ্জ্ব ইয়াকুব আলী গাজী, প্রভাষক মিজানুর রহমান।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক প্রবীর কুমার রায় চৌধুরী ব্যালট, প্রভাষক ফিরোজ আহমেদ, এনামুল হক, শরিফুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত কবির প্রমুখ।
১৬ দলীয় নক আউট পদ্ধতির এ খেলার ফাইনালে বিশ্ব দে ও রানা জুটি ৩১-১৮ পয়েন্টে কামরান জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। খেলা শেষে অতিথিবৃন্দ ট্রফিসহ চ্যাম্পিয়ন জুটিকে ৪ হাজার ৫শত এবং রানার্স আপ জুটিকে ২ হাজার ৫শত টাকা প্রাইজ মানি পুরস্কার হিসেবে তুলে দেন। খেলায় প্রধান ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মনিরামপুরের স্বনামধন্য ব্যাডমিন্টন খেলোয়াড় ডাঃ শেখ আবুল বাশার এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন লোকমান হোসেন, শাহারিয়ার, প্রত্যয় এবং বাদল। সমগ্র খেলাটি সঞ্চালনা করেন জাহিদুর রহমান রিপন ও ফাহিম ফয়সাল আপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট