1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 12:16 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মণিরামপুর ক্লিনিকে মানসম্মত সাস্থসেবা না থাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 203 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

চিকিৎসার নামে প্রতারনা ব্যবসা রুখতে কঠোর অবস্থানে নিয়েছে যশোর স্বাস্থ্যবিভাগ। সোমবার দুপুরে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীনের নেতৃত্বে মণিরামপুরের ৬টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করাসহ তিনটি প্রতিষ্ঠানকে সময় দেয়া হয়েছে। এছাড়া প্রগতি ডিজিটাল ডি-ল্যাব এন্ড রিজু হসপিটালের মালিককে জরিমানা অনআদায়ে তিন মাসের জেল দেয়া হয়েছে। একটি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব বন্ধ ঘোষনা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রারানী দেবনাথ জানান, মণিরামপুর হাসপাতালের সামনে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ল্যাব লাইসেন্স নবায়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা না হওয়ায় মালিক মনিরুজ্জামান জনি ও জাকির হোসেনকে পঞ্চশ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ হওয়া মোহনপুর বটতলায় অবস্থিত প্রগতি ডিজিটাল ডি-ল্যাব এন্ড রিজু ইসপিটালের মালিক মোহাম্মাদ আলী জিন্নাহ সিভিল সার্জনের অনুমতি বিহিন অবৈধভাবে পুনরায় পরিচালনা করা ও মানসম্মত না থাকার দায়ে পঞ্চশ হাজার টাকা জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাকে তিন মাসের জেল দেয়া হয়। এছাড়া হাসপাতালের সামনে ল্যাব সাদের ল্যাব ক্রটি থাকার দায়ে ল্যাব বন্ধকরাসহ মানসম্মত করা জন্য এক মাসের ও মুন হসপিটাল লাইসেন্স নবায়ন না থাকার দায়ে একদিন সময় দিয়ে বন্ধ ঘোষনা করা হয়। মোহনপুর বটতলায় নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে মানসম্মত স্বাস্থ্যসেবা করার জন্য সাত দিনের সময় দেয়া হয়েছে। জিনিয়া ও ডক্টরসের লাইসেন্স নবায়ন ও ল্যাব সাদের সেবার ক্রটিপূর্ন ব্যর্থ হলে স্থায়ীভাবে বন্ধ করা হবে।
এ সকল অভিযানের টিমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্টট সৈয়দ জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রারানী দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, এসআই শাহিনুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট