1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:28 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

মণিরামপুর পৌর নির্বাচন সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে বিশেষ বর্ধিত সভা

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021,
  • 220 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদধন্য আওয়ামীলীগ মনোনীত মণিরামপুর পৌরসভার মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সমর্থনে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নৌকার প্রার্থীর সমর্থনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিতে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জিএম মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বর্তমানে তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, তরুণ আওয়ামীলীগ নেতা সন্দীপ ঘোষ, আওয়ামীলীগ নেতা মোন্তাজ বিশ্বাস, আওয়ামীলীগনেতা ও পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, গোপাল মল্লিক, ওয়ার্ড কাউন্সিলর গীতা রানী কুন্ডু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ, পৌর এবং ওয়ার্ড কমিটি সভাপতি-সম্পাদকগণ।
সভায় আগামী ৩০ জানুয়ারি নৌকার প্রার্থী কে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়াসহ কুচক্রী মহল থেকে সজাগ থাকার পরামর্শ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট