1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:34 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

মনিরামপুর পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের হাকোবা ওয়ার্ডে সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Monday, January 11, 2021,
  • 254 Time View

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

আগামী ৩০ জানুয়ারী মণিরামপুর পৌর নির্বাচনকে সামনে রেখে পৌর সভার প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক কর্মী সমাবেশ ও নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে ১নং-(হাকোবা) ওয়ার্ডে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে মনিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সিনিয়র আওয়ামীলীগ নেতা শ্রীবাস কুন্ডুরসভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, পৌর আওয়ামীগের সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, শরিফুল ইসলাম রিপন, বর্তমান আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ, ছাত্রলীগের হাবিবুর রহমান দ্বীপ, মাহবুর প্রমুখ।
সভা শেষে সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেনকে আহবায়ক, প্রভাত কুন্ডু ও অলোক কুমারকে যুগ্ম আহবায়ক করে ১নং-(হাকোবা) ওয়ার্ডের একটি শক্তিশালি নির্বাচনী পরিচালনা ও সেন্টার কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট