1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:41 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মনোনয়ন পাওয়ায় শোভাযাত্রার মধ্য দিয়ে মোজহারুলকে বরণ করলো কালিহাতীবাসী

Reporter Name
  • Update Time : Thursday, November 30, 2023,
  • 427 Time View

 

কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার পর মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে মোজহারুল কে বরণ করলো আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কালিহাতীর সর্বস্তরের মানুষ।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে আওয়ামীলীগের সংসদ সদস্য পদ প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসার পথে উপজেলার শুরপ্রান্ত রসুলপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাকে স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ।
পরে শোভাযাত্রাটি উপজেলা সদরের আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় মোজহারুল ইসলাম তালুকদার মনোনয়ন প্রত্যাশী সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করুন। বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীকে উদ্দেশ্য করে বলেন আপনি এমপি আছেন এবারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন, পাননি। এবার নৌকা ও আমার পক্ষে কাজ করুন আগামীতে আপনিও পেতে পারেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা যুবলীগ সভাপতি ও কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
এসময় উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট