1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:29 pm
Title :
কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান। 

ময়না হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025,
  • 320 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিজয়নগরের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৭টার দিকে ময়না কাজের প্রয়োজনে মনিপুর বন্দর বাজারে যাওয়ার সময় আগে থেকে উৎপেতে থাকা হোসেন মিয়া ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে হোসেন বল্লম দিয়ে ময়নার বুকের বাঁ পাশে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মা বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে মঙ্গলবার ভোরে নয়নপুর এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি হোসেন মিয়াকে গ্রেপ্তার করে বিজয়নগর থানায় হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট