হোসাইন মাহমুদ
আজ ১৬ ই ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপন করা হয়। এবং সেই সাথে ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচীর প্রথম ধাপে একজন বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আলোচনা করা হয় এবং বাচ্চাদের সাথে পরিবেশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব বিল্লাল হোসেন মোল্লা,, উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মুন্সি, বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আরা মেরী, সভাপতিত্বে ছিলেন সংগঠনের সভাপতি জনাব আজিজুল আরফান প্রিন্স ও সঞ্চালনায় ছিলেন হাসান আহমেদ। এছাড়াও সংগঠনের সাধারন সম্পাদক আশিষ কুমার,,কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান ও সদর উপজেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে প্রতি বছর বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আরো সুন্দর ও সফল কর্মসূচি উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।