মোঃ আনিসুর রহমান শেলী: মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। ২৪’র গণঅভ্যুত্থান যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়ও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখবালের দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে।
রোববার(২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবস দিয়ে আমাদের প্রস্ততি চলছে। আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করবো।
মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রত্যাকটি কমিটিই গণতান্ত্রিক হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর গণতান্ত্রিকভাবে হোক নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি। সে জন্য আমাকে সময় দিতে হবে।
তিনি বলেন, আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেনো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। মুক্তিযোদ্ধের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন রাজাকারের তালিকা হয়েছে কি না। আমি মাত্র দুইদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করবো। আমি চেষ্টা করবো এ মন্ত্রাণালয়ের সকল কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবো।
এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।