1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:07 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

মহিমাগঞ্জে ট্রেনের চাকায় হাত-পা বিচ্ছিন্ন হয়ে স্টেশন মাস্টারের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, November 7, 2023,
  • 238 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় ট্রেনের নিচে পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনার শিকার স্টেশন মাস্টারের নাম মো: আব্দুস সোবহান আকন্দ। অবসর গ্রহণের পর তিনি চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত ছিলেন।

মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন চলে গেলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট