মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন সাবেক সহকারী শিক্ষিকা লাবনী সিদ্দিকী।
বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপি অফিসে ইফতার মাহফিলে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে লাবনী সিদ্দিকী মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা ফিরোজ ও বিশিষ্ট ব্যবসায়ী কেসলু প্রমুখ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী লাবনী সিদ্দিকী বলেন, আমি বিএনপি পরিবারের সদস্য ও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে প্রতিদ্ধন্ধিতা করার অভিপ্রায় ব্যক্ত করছি এবং আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।