মোঃ ইমরান তালাশী
সিনিয়র স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের শ্রীপুর থানার মাওনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কবরঘাটা গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৩ নং গেট থেকে লিথী গ্রুপ পর্যন্ত ইটের সলিং এর কাজ শুরু হয়। কবরঘাটা গ্রামের বাসিন্দারা অনেক দুঃখ কষ্ট প্রহাতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে, মোঃ নাজিম উদ্দিন মাস্টারের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৩ নং গেট থেকে লিথী গ্রুপ পর্যন্ত ইটের সলিং এর কাজ শুরু হয়েছে।
উক্ত সড়ক শুভ উদ্বোধন করেন সাবেক ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বারেক মাদবর, ৫ নং ওয়ার্ড কবরঘাটা গ্রামের আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক,ও বাংলাদেশ মানবাধিকার কমিশন অর্থ সম্পাদক,মোঃ আব্দুর সাত্তার, মোঃ হেলাল উদ্দিন বিশিষ্ট সমাজ সেবক, মোঃ ইদ্রিস আলী আকাশ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ মফিজ উদ্দিন সমাজ সেবক, মোঃ সুন্দর আলী সমাজ সেবক মোঃ আলমগীর হোসেন এবং এলাকাবাসী।
গ্রাম্যবাসীর কষ্ট লাঘব করার জন্য মোঃ নাজিম উদ্দিন মাস্টার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এলাকাবাসী দাবি নাজিম উদ্দিন মাস্টার নিজ দায়িত্বে এলাকাবাসীর উন্নয়ন কাজের জন্য সর্বদা প্রস্তুত থাকে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ৩ নং গেট থেকে লিথী গ্রুপ পর্যন্ত ইটের সলিং সড়কটির বাকি অংশ সম্পন্ন করা এবং প্বার্শবর্তি অপর একটি সড়কের ইটের সলিং এর কাজ শুরু করার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।