আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলা সদরে কাজদিয়া বাজারে অবস্থিত জামায়াতে ইসলামী সমর্থিত ১০ দলীয় মনোনীত খুলনা-৪ আসনের এমপি প্রার্থীর টিএসবি ইউনিয়ন নির্বাচনী কার্যালয়ে আজ ৭-ই ফেব্রুয়ারি সকাল ১০টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও খুলনা-৪ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন। নিজ গ্রামে অবস্থিত নির্বাচনী অফিসে স্হানীয় জনগণের সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন যা উপস্থিত নেতাকর্মীদের হৃদয় ছুয়ে যায়। কান্না- বিজড়িত কন্ঠে তিনি কাজদিয়া গ্রাম তথা টিএসবি ইউনিয়ন এর সন্তান হিসেবে দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের সমর্থন কামনা করেন।তিনি নির্বাচিত হলে এলাকায় মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত, ইনসাফ এবং উন্নয়ন প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি দৃঢ় কন্ঠে খুলনা-৪ আসনে দেওয়াল ঘড়ি প্রতীক বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন। তিনি টিএসবির সন্তান হিসেবে মাওলানা সাখাওয়াত হোসেনকে এই ইউনিয়নে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান জানান।
টিএসবি ইউনিয়ন আমীর অধ্যাপক আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রসুল।
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা লাবিবুল ইসলাম,এ্যাডঃ কামরুল হাসান পলাশ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জুবায়ের, জেলা শিবির নেতা আবু জাফর,ছাত্র শক্তির জেলা সমন্বয়কারী শেখ ফয়জুল্লাহ,উপজেলা তারবিয়াত সম্পাদক হাফেজ জাহাঙ্গীর ফকির। ঘাটভোগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি জাহিদুর রহমান, সেক্রেটারি আল আমিন। জামায়াত নেতা আঃ মান্নান, ইউনিয়ন যুব সভাপতি শাফিয়ার রহমান,১ নং ওয়ার্ড সভাপতি আলমগীর ফকির, সেক্রেটারি কাজী খায়রুল,যুব সভাপতি সৈয়দ মাসুদ আলী,৭ নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আঃ গফফার,৯ নং ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন,ওলামা নেতা হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী,রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা হেলাল খান সহ শতাধিক নেতা-কর্মী। সংক্ষিপ্ত সভা শেষে নেতৃবৃন্দ আলাইপুর বাজারে মিছিল করে ঘাটভোগ ইউনিয়ন এর বিভিন্ন প্রোগ্রামের উদ্দেশ্য রওনা হন।