1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:13 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

মাগুরায় মনোয়ার খানের তৃণমূলের নেতাকর্মীদের সাথে সাক্ষাতে আওয়ামীলীগের বাধা ও হামলা।

Reporter Name
  • Update Time : Wednesday, June 28, 2023,
  • 434 Time View

 

মাগুরা প্রতিনিধি:

গতকাল ২৭ জুন মঙ্গলবার আনুমানিক বিকাল ৫.৩০ মিনিটে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা বাজারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা

জনাব আলহাজ্ব মনোয়ার হোসেন খান নেতাকর্মীদের সাথে বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার পর আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বিএনপির নেতৃবৃন্দদেরকে হামলা করতে বেআইনী জমায়েত হয়। বিএনপির নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে মনোয়ার খান তাদেরকে প্রতিহত করে।

মনোয়ার খান বাজার ত্যাগ করলে আওয়ামী সন্ত্রাসীরা ইছাখাদা বাজারে মাগুরা জেলার সদর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক রনি আহমেদের দোকান ভাঙচুর করে।

এছাড়াও একই ইউনিয়নের আলমখালী বাজারে বিএনপি নেতাদের কয়েকটি দোকান ভাঙচুর করে এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলী আজম কে দেশীয় অস্ত্র দিয়ে জখম করে এবং মাগুরা সদর থানা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক তাহাজ্জদ হোসেন ও হাজরাপুর ইউনিয়ন কৃষকদল নেতা বিল্লাল হোসেন কে ধাওয়া দেয়।

মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রাজনের ব্যবসা প্রতিষ্ঠানে জনাব মনোয়ার হোসেন খানের আগমনের তথ্য পেয়ে ডিবি পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এবং অবরুদ্ধ করে রাখে।

 

বিশ্লেষকদের মতে বাংলাদেশের যে কর্তৃত্ব বাদী সরকার দুঃশাসন চালিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ, এমতাবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হওয়া খুব দুর্রহ ব্যাপার ও অসম্ভব ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট