1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 1:25 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

মাগুরার শ্রীপুর দারিয়াপুরের হত্যা মামলার তিনজন আসামী আটক।

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 216 Time View

মোঃ রনি আহমেদ রাজু জেলা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুুর ইউনিয়ন পরিষদের পিছনের ধান ক্ষেত থেকে ১৪ অক্টোবর বুধবার রাতে মনিরুল মীর (৩৮)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত মনিরুল উপজেলার চৌগাছি গ্রামের মৃত ইছাহাক আলী মীরের ছোট ছেলে।
হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ তিন যুবককে আটক করেছে। আটককৃতরা হলো চৌগাছি গ্রামের বীরেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে প্রণব প্রামাণিক (১৮), হাবিব মীরের ছেলে বাবু মীর (১৫) এবং আইয়ুব হোসেনে মীরের ছেলে রাহুল মীর (১৮)।
নিহত মনিরুলের স্ত্রী পারভীন বেগম জানায়, বুধবার দুপুরের পরে মনিরুল বাড়ি থেকে স্থানীয় সাচিলাপুর বাজারে উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন মনিরুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মনিরুলের রক্তাত্ব লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, নিহত মনিরুল মীর সুদের ব্যবসা করতো। আটককৃত প্রণব ছয় মাস আগে তার নিকট থেকে মাত্র ৫ শত টাকা ধার নিয়েছিলো। ছয় মাস পরে এসে মনিরুল সুদসহ মোট ৫ হাজার টাকা দাবি করেলে তা নিয়ে নিহত মনিরুলের সাথে প্রণবের ঝামেলা হয়। মনিরুল এ নিয়ে প্রণবকে একাধিকবার টাকার জন্য তাগিদ দেয়। এই কারণে প্রণব তার দুই বন্ধুকে সাথে নিয়ে মনিরুলকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। আটককৃত তিন জনই হত্যাকান্ডের সাথে তাদের জড়িত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে মনিরুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। বেলা ১টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি বলে ওসি আলী আাহমেদ মাসুদ তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট