1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:32 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

মাঠে পুকুরের ঝুঁকিতে্ ক্লাস করছে ভবানন্দপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Wednesday, September 3, 2025,
  • 773 Time View

 

মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাস করছে।

গত ৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি চারপাশে ফসলি জমির মাঝে ৩৫ শতক জায়গার ওপর অবস্থিত। বিদ্যালয়ে যাওয়ার কোনো সড়ক নেই; শিক্ষার্থী ও শিক্ষকরা আইল (ধাপ) দিয়েই যাতায়াত করেন। অন্য স্কুলের মতো এখানে শিক্ষার্থীদের মুক্তভাবে খেলাধুলার সুযোগ নেই। মাঠে খেলার জায়গা থাকলেও সেটি এখন পুকুরে পরিণত হওয়ায় শিশুরা সবসময় আতঙ্কে থাকে।

বিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। বর্তমানে প্রধান শিক্ষকসহ মোট চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ে ৬৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, “অন্য স্কুলের মতো আমরা স্বাধীনভাবে পাঠদান করাতে পারি না। কারণ বিদ্যালয়ের মাঠেই একটি পুকুর রয়েছে, যা শিশুদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষাকালে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এ অবস্থায় পুকুরটি দ্রুত ভরাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি। মাঠের সমস্যার বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট