1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাতৃভাষা ভাষা দিবসে ফেনীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

 

মো: মিজানুর রহমান (পলাশ), ফেনী জেলা প্রতিনিধি:

 

অমর ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফেনী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, তারপর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফেনী পৌর প্রশাসক মো. নবীনেওয়াজ। এরপর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পিবিআই পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধার সন্তানগণ, জেলা পরিষদ, ফেনী রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনী, ফেনী ইউনিভার্সিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ফেনী, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট