বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি :
মাত্র চার মাস ছাব্বিশ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলো রবিউল ইসলাম নামের ১৩ বছরের এক শিশু। পাবনা জেলার বেড়া উপজেলার মানিক নগর আল মামুন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছেন। মোঃ রবিউল ইসলাম মানিক নগর আল মামুন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিক নগর গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের বড় ছেলে
রবিউল ইসলাম।
হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আলামিন বলেন রবিউল ইসলাম খুবই নম্র প্রকৃতির, সে যদি আরো আন্তরিক হতো তাহলে তার পক্ষে আরও আগে হাফেজ হওয়া সম্ভব ছিল। তিনি আরো বলেন রবিউল ইসলাম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।
হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ
সাকিবুল হাসান জানান, তার মেধা অন্য আর দশ জন সাধারণ থেকে অনেক বেশি।রবিউল ইসলাম চার মাস ছাব্বিশ দিনে কোরআনের ৩০ পারাই মুখস্ত করেছে।
এ প্রসঙ্গে মানিক নগর আল মামুন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জিয়াউর রহমান বলেন আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদ্রাসার শিক্ষার্থী রবিউল ইসলাম মাত্র ১৪৬ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ছোট বেলা থেকেই আদবওয়ালা ও লেখাপড়ায় খুব মনোযোগী ছিলো। সে ক্লাসে নিয়মিত ছিলো। আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।